কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হারুনুর রশিদ,কাহালু(বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার কাহালুতে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বাস্তবায়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ এর সন্চালনে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীল রতন দেব,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি,সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস শেখ, সহকারী শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক নিলুফা আক্তার জাহান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ সালাম।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































